ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ব্রয়লার মুরগীর বাজারে আগুন


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৯-৩-২০২৪ দুপুর ২:১৯

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এমনিতেই আকাশছোঁয়া। যার কারণে দিশেহারা হয়ে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের লোকজন। রমজানের বাকি আর মাত্র দুইদিন। এরমধ্যে একদিনের ব্যবধানে কেজিতে ৪০ টাকা বৃদ্ধি পেয়েছে ব্রয়লার মুরগির দাম। 

শনিবার (৯ মার্চ) সকালে গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর ও জরুন বাজার ঘুরে দেখা যায় এই চিত্র। শুক্রবার (৮ মার্চ) যে ব্রয়লার মুরগীর দাম ১৮০ থেকে ৯০ টাকা কেজি ছিলো শনিবার সকালে গিয়ে দেখা যায় ২৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজিতে ৪০ টাকা বৃদ্ধি করা হয়েছে। লিয়ার এবং পাকিস্তানি মুরগী বিক্রি করা হচ্ছে ৩৩০ টাকা কেজি। যা একদিন আগেও ছিল ২৯০ টাকা কেজি।

রবিউল ইসলাম নামে এক গার্মেন্টস শ্রমিক বলেন, গরুর মাংস কবে খাওয়া বাদ দিয়েছি মনে নেই। ব্রয়লার মুরগির দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে ব্রয়লার মুরগী খাওয়ায় বাদ দিতে হবে। বিপদে আছি আমরা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের লোকজন। তিনি আরো বলেন, অন্য দেশে রমজানের আগে জিনিসপত্রের দাম কমে। আর আমাদের দেশে রমজান মাসে তিনগুণ বৃদ্ধি পায় জিনিসপত্রের দাম। বাজার মনিটরিং করলে এই সমস্যা থাকতো না বলেও জানান তিনি। 

জরুন বাজারে মুরগীর দোকানদার জাফর বলেন,বাজারে মুরগির সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। এছাড়াও পোল্ট্রি খাদ্য,বাচ্চা, ওষুধসহ সব কিছুর দাম বেড়ে গেছে। তাই ব্রয়লার মুরগীর 
দাম বেড়েছে।  

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস