ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বানাসাস আলোকিত নারী সম্মাননা পেলেন ৭ নারী


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৯-৩-২০২৪ দুপুর ২:৩৬

নারীর জয়গানের মধ্য দিয়ে শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস ও সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)।  

এ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সকালে আয়োজিত অনুষ্ঠানে ৭ জন আলোকিত নারীকে দেওয়া হয়েছে সম্মাননা-২০২৪।

সম্মাননা প্রাপ্তরা হলেন, সংগীতে ফাতেমা তুজ জোহরা, টিভি অভিনয়ে গোলাম ফরিদা ছন্দা, রন্ধন শিল্পী শামসুন্নাহার আহম্মেদ মিতা, নারী উদ্যোক্তা রোকছানা পারভীন দীপু, সাংবাদিকতায় রোজিনা ইসলাম, চলচ্চিত্র অভিনয়ে নিপুন আক্তার ও চিকিৎসা সেবায় ডাঃ আয়শা আক্তার।

বানাসাস সভাপতি নাসিমা আক্তার সোমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, বিশেষ অতিথি ছিলেন, দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও আশরাফ আলী, বিএফইউজের নির্বাহী সদস্য উম্মুল ওয়ারা সুইটি।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন, বানাসাস-এর সহ-সভাপতি কারনিনা খন্দকার, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হালিমা খাতুন, সাংবাদিক নেত্রী সাজেদা হক, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের  চেয়ারম্যান জহিরুল ইসলাম, সাংবাদিক নেতা রাগিবুল রেজা ও  ঢাকা সাংবাদিক ইউনিয়নের কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী।
বক্তারা সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে নারীর অনবদ্য অবদানের কথা তুলে ধরেন। নারীদের অগ্রগতিতে নানা প্রতিবন্ধকতার কথাও উঠে এসেছে তাদের কথায়। 
অনুষ্ঠানের এক পর্যায়ে বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে কেক কেটে সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন বানাসাস নেতা-কর্মীরা।

পুরো আয়োজনের মিডিয়া পার্টনার ছিলো দৈনিক বাংলাদেশ পোস্ট এবং ইভেন্ট স্পন্সর ছিলো  সাত রং এগ্রো ফার্ম ও শেয়ারবাজার নিউজ.কম। ইভেন্ট পার্টনার E365

Sunny / Sunny

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুয়াপসের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত

যাত্রাবাড়ীতে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে পুলিশ বক্সে হেনস্তা

শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা

হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!