জুড়ীতে এবার প্রথম শ্রেণির শিক্ষার্থী কে ধর্ষণ: থানায় মামলা
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় প্রথম শ্রেণির শিক্ষার্থীকে (৬) ধর্ষণের অভিযোগ উঠেছে । ধর্ষণের ঘটনায় শিশুটির পালক মা বাদী হয়ে বৃহস্পতিবার (৭ মার্চ) থানায় ধর্ষণ মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম মাঈন উদ্দিন।
মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থীটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ে। গত সোমবার (৪ মার্চ) ওই শিক্ষার্থী স্কুল থেকে বেলা সাড়ে ১২ টায় একা বাড়ীতে ফিরছিলেন। তখন তাদের বাড়িতে কোন লোকজন ছিল না। বাড়ীতে আগ থেকে ওঁৎপেতে থাকা উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামের আব্দুর রশীদের পুত্র জাহাঙ্গীর আলম কালা মেয়েটির মুখ চেপে ধরে ঘরের পেছনে খড়ের ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে এ ঘটনায় মেয়েটির পালক মা বাদী হয়ে বৃহস্পতিবার (৭ মার্চ) থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে অভিযুক্ত আসামী পলাতক রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসীরা জানান, কালা ইতিপূর্বে ৫/৬টি মেয়ে শিশুকে ধর্ষণ ও ছেলে শিশুকে বলাৎকার করেছে এবং বেশ কয়েকজন মহিলাকে ধর্ষণ করেছে।
ধর্ষণের মামলার বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বলেন, ভিকটিমের মেডিকেল পরীক্ষা হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
এমএসএম / এমএসএম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ
পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান
রায়গঞ্জে তীব্র গরমে পথচারীদের জন্য টিউবওয়েল স্থাপন
বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩
পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ীতে হামলা, ভাংচুর, ৪ জনকে রক্তাক্ত জখম, থানায় মামলা
বরগুনায় এজলাসে আসামির হামলা, ৩ পুলিশ সদস্য আহত
জনপ্রতিনিধি নেই, তবু সন্ধ্যা পর্যন্ত চলছে দাপ্তরিক কার্যক্রম
তিতাস উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
বাকেরগঞ্জ পৌরসভায় পথ কুকুরকে জলাতঙ্ক টিকা কার্যক্রম শুরু