ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গাইবান্ধা জেলার উন্নয়ন ও ইপিজেড স্থাপনের দাবিতে মানববন্ধন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৯-৩-২০২৪ বিকাল ৫:৩২

গাইবান্ধা শহর থেকে পলাশবাড়ী সড়কের সাঁকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড স্থাপন, জেলায় মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, ব্রহ্মপুত্র টানেল, গ্যাস সংযোগ, সদর হাসপাতালে চিকিৎসা সেবা উন্নয়নের দাবিতে মানববন্ধন করা হয়েছে। 

শনিবার (৯ মার্চ) সকাল ১১টায় শহরের ডিবি রোডের গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে নাগরিক মঞ্চ গাইবান্ধার উদ্যোগে এ মানববন্ধন করা হয়। 

জেলা আহবায়ক এ্যাড. সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাজহার উল মান্নান, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, নাগরিক মঞ্চের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, সদস্য সচিব মোরশেদ হাসান দীপন, সদর উপজেলা আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক গোলাম রব্বানী মুসা, সাঁকোয়া ব্রীজ সংলগ্ন ইপিজেড বাস্তবায়ন কমিটির আহবায়ক এ্যাড. মো. ফারুক কবির, সদস্য সচিব এ্যাড. কুশলাষীশ চক্রবর্তী, এ্যাড. মোহাম্মদ আলী, মানবাধিকার কর্মী কাজী আব্দুল খালেক, জাতীয় শ্রমিক জোটের জেলা সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বাবু, ব্যাবসায়ী খলিলুর রহমান, নারী নেত্রী মিনু আক্তার, রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস, রিক্সা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ওয়াসিম আলম, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) এর জেলা সভাপতি রোকনুদ্দৌলা ।

মানববন্ধনে বক্তারা বলেন, গাইবান্ধা দেশের উন্নয়ন থেকে বঞ্চিত এলাকা। গাইবান্ধা শহর একটি পকেট শহরে পরিণত হয়েছে। পার্শ্ববর্তী অন্যান্য জেলা শহরের তুলনায় গাইবান্ধা উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়া একটি জেলা শহর। সাঁকোয়া ব্রীজ সংলগ্ন এলাকায় ইপিজেড হলে রাজপথ, রেলপথ, নৌপথ ও হেলিপ্যাড বিদ্যামান। এখানে ইপিজেড করার মতো যথেষ্ট খাস জমি রয়েছে। সর্বোপরি গাইবান্ধা জেলার সকল উপজেলার মানুষ এই স্থানে সহজে আসতে পারবে।

সেই সাথে বক্তারা গাইবান্ধায় মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, ব্রহ্মপুত্র টানেল/ব্রীজ, গ্যাস সংযোগ, সদর হাসপাতালে চিকিৎসার উন্নয়নের দাবি জানান।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ