গোদাগাড়ীতে কালোসোনা খ্যাত তিনবিঘা পেয়াজের বীজ(থোকা) চারা কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা
রাজশাহীর গোদাগাড়ীতে কালোসোনা খ্যাত পেয়াজের বীজ(থোকা) চারা কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের উচলপাড়ায় তিন বিঘা জমিতে পেয়াজের বীজ তৈরীর জন্য চারা রোপন করে।প্রতিটি চারায় বীজের থোকা ধরেছিল ।১৫-২০ দিনের মধ্যে কাটা মাড়াই শেষে পেয়াজ বীজ সংরক্ষন করা যেত। এমন সময় শক্রতার জেরে দুর্বত্তরা তিন বিঘা পেয়াজ বীজের চারার মুড়ি কেটে নষ্ট করে দিয়েছে।(শনিবার ৯ মার্চ) সরজমিনে গিয়ে দেখা যায়,জমিতে কেটে ফেলা পেয়াজ বীজ। সাংবাদিক দেখে দেখে হাউ মাউ করে কান্নাকাটি করতে থাকে কৃষক আব্দুল্লাহ।পেঁয়াজ বীজ দানার গাছের মাথাগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে।এ ঘটনায় কৃষক মোঃ আব্দুল্লাহ গোদাগাড়ী থানায় সাধারন ডাইরি করেছে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল মতিন বলেন,সাধারন ডাইরি সন্দেহ ভাবে দুইজনের নাম রয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কৃষক আব্দুল্লাহ বলেন তিনি শিক্ষকতার পাশাপাশি প্রতি বছর তিনবিঘা জমি বর্গা নিয়ে পেয়াজ বীজের চাষ করে আর্থিকভাবে লাভবান হয়ে আসছে। চলতি মৌসুমে উৎপাদিত পেয়াজ বীজ বিক্রি করে ১২ লক্ষ টাকা আয় হতো। কিন্তু পেয়াজ বীজের চারা নষ্ট হয়ে যাওয়ায় ৭ লক্ষ টাকা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবে এই কৃষক। এদিকে বৃহস্পতিবার উপজেরা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ ক্ষতিগ্রস্থ পেয়াজ বীজের জমি পরিদর্শন করেছে। তিনি ক্ষতিগ্রস্থ পেয়াজ বীজের নমুনা দেখে বলেন,আগামী তিন সপ্তাহের মধ্যে জমি থেকে পেয়াজ বীজের উৎপাদন পাওয়া যেত।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন