ডেমরায় রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে পন্য সেবা কার্যক্রম উদ্ধোধন
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ডেমরায় ন্যায্যমূল্যে পন্য সেবা কার্যক্রম উদ্ধোধন করা হয়।৯ মার্চ (শনিবার) বিকেলে ডেমরার আমতলার ৬৭ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে মিলাদ মাহফিলের মাধ্যমে এ মহতী কার্যক্রমের উদ্ধোধন অনুষ্ঠিত হয়।
ঢাকা দক্ষিণ সিটির ৬৭ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইব্রাহিম খলিলের তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও কল কারখানা বিষয়ক সম্পাদক আলহাজ্ব এমদাদুল ফেরদৌস,ইসলামি যুব আন্দোলনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মুফতী মানসুর আহমেদ সাকী, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুফতী শওকত ওসমান,সারুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজ প্রধান, মোহাম্মদ আলী, ইসলামি শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক,হাজী হোসেন প্লাজা মার্কেটের সভাপতি মুস্তাফিজুর রহমান প্রমুখ।
ন্যায্য মূল্যে পন্য সেবা দেওয়ার বিষয়ে কাউন্সিলর হাজী ইব্রাহিম খলিল বলেন,রমজানে দ্রব্যমূল্যের উধ্ধগতি ও সাধারণ মানুষের কথা চিন্তা করে নিত্য প্রয়োজনীয় ১৫ টি পণ্য সরাসরি মিল থেকে সংগ্রহ করে জনগণের নিকট মিল প্রাইজে বিতরণের সিদ্ধান্ত নিয়েছি।রোজায় সাধারণ মানুষের দুঃখ কষ্ট ও নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে যাতে বোধগম্য না হয় সেদিক চিন্তা করে এ মানবিক সিদ্ধান্ত নিয়েছি।ন্যায্যমূল্যে পন্য সেবা গ্রহণ করে সমাজের সুবিধাবঞ্চিত মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, গরীব মানুষের আর্থিক অনেক সাশ্রয় হবে বলে জানান তিনি।
উল্লেখ্য যে, সর্বশ্রেণীর মানুষ পরিমানমতো নিত্যপ্রয়োজনীয় পন্য গুলো সংগ্রহ করতে পারবেন। হোটেল রেস্টুরেন্ট এবং মুদি মাল ব্যবসায়ীগন এই সেবার আওতার বাহিরে থাকবেন বলে জানান।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন