নওগাঁয় পুলিশ মেমোরিয়াল ডে পালিত
জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে সারা দেশের ন্যায় নওগাঁ জেলায় পুলিশ মেমোরিয়াল ডে ২০২৪ পালিত হয়েছে । এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় নওগাঁ জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পিপিএম এর নেতৃত্বে একটি র্যালি বের হয়ে পুলিশ লাইন্সে গিয়ে স্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পিপিএম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নওগাঁ ইনসার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) উজ্জল কুমার রায় প্রমুখ বক্তব্য রাখেন। এসময় নওগাঁ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তা এবং নওগাঁস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পুলিশ কর্মকর্তা/কর্মচারী এবং জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। পরে গত কয়েক বছরে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেফতারসহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান ও জনগণের জানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় নিহত নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা ৩৫ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন তাদের পরিবারবর্গকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান