উত্তরা পাবলিক লাইব্রেরি'র স্বপ্নজয়ী নারী সম্মাননা
নারীর আলো বিশ্বময়, সেই আলোতে বিশ্বজয় শীর্ষক আলোচনা সভা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা-২০২৪ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে উত্তরা পাবলিক লাইব্রেরি।
গতকাল (০৯ মার্চ) ২০২৪ খ্রি., শনিবার বিকাল-৪.০০টায় উত্তরা লেডিজ ক্লাব অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্বপ্নজয়ী নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ খসরু চৌধুরী( সিআইপি) , সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শাহিদা তারেখ দিপ্তী, এমপি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, মামস্-এম. এ. আউয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল আউয়াল। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা লেডিজ ক্লাবের সম্মানিত সভাপতি ইসমে আরা হানিফ।
উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খান এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা(উপ সচিব) ও উত্তরা পাবলিক লাইব্রেরির সম্মানিত উপদেষ্টা মোঃ জুলকার নায়ন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোঃ আশরাফ উল আলম ও দিল আফরোজ।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য উত্তরা পাবলিক লাইব্রেরির পরিচালক মোছলেহউদ্দিন আহমেদ ও সাংগঠনিক কমিটির আহ্বায়ক আহমেদ নাসির নিরলসভাবে পরিশ্রম করেছেন। উত্তরা পাবলিক লাইব্রেরি এ বছরই প্রথম নারীদের সম্মাননা দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এই ধারা অব্যাহত রাখতে নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রাখবে আয়োজকরা। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৩৩জন নারীকে স্বপ্নজয়ী নারী সম্মাননা প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
যাত্রাবাড়ী সময় টিভি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও মারধর, থানায় জিডি
বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় র্যালি ও আলোচনা সভা
ঢাকাস্থ শ্রীপুর (মাগুরা) বিএনপি পরিবারের সাধারণ সভা অনুষ্ঠিত
কলাবাগানে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
অনুমোদিত নকশা বাস্তবায়ন ও অননুমোদিত নির্মাণ প্রতিরোধ’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
কেরানীগঞ্জে প্রকল্পের টাকা ফিরত দেওয়ায় নির্বাহী কর্মকর্তার প্রশংসা এলাকাবাসীর
ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ
লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন
যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত
মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক
ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
ডিএমপির তিন থানায় নতুন ওসি