তজুমদ্দিনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
ভোলার তজুমদ্দিনে বিভিন্ন আয়োজনের মাধ্যমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো"। বাংলাদেশে বিদ্যমান দুর্যোগ মোকাবেলা এবং ঝুঁকি কমাতে প্রস্তুতিমূলক কাজে গণসচেতনতা বাড়ানোর জন্য এই দিবস উদযাপন করা হয়।
১০ মার্চ দিবসের কর্মসূচির আয়োজন করেন উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। কর্মসূচি বাস্তবায়ন করেন সিপিপি। এনজিও সুশীলন ও মানব সেবা সংস্থা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। বেলা ১০টায় উপজেলা সিপিপি কার্যালয় থেকে র্য্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সিপিপি কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ রফিক সাদী, সুুশীলন কর্মকর্তা আব্দুল ফাত্তাহ, সাগর রায়, সিপিপি উপজেলা সহ টিম লিডার সিদ্দিকুর রহমান, ইউনিয়ন টিম লিডার আবুল কালাম আজাদ, খায়রুল ইসলাম মাস্টার, মোঃ হাফেজ প্রমূখ।
এমএসএম / এমএসএম
নালিতাবাড়ীতে মুয়াজ্জিনের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, বেড়েছে জনভোগান্তি
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
Link Copied