পিরোজপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ পালন
দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো "এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ দিবস টি উপলক্ষে আজ ১০ ই মার্চ সকাল নয়টায় এক বর্ণাঢ্য রেলি আয়োজন করা হয় রেলি শেষে ফায়ার সার্ভিস এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় মহড়া অনুষ্ঠিত হয় মহড়া শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদুর রহমান জেলা প্রশাসক পিরোজপুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শরীফুল ইসলাম পুলিশ সুপার পিরোজপুর সভায় সভাপতিত্ব করেন মাধবী রায় অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) পিরোজপুর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উদ্দীপন জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আবু রাইহান এছাড়াও বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওয়ার্ল্ড ফিশনের প্রতিনিধি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের প্রতিনিধিবৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন দুর্যোগের প্রস্তুতি গ্রহন এই দিবসটির একটি মূল বিষয় কারন দুর্যোগের পূর্বে যতটা প্রস্তুতি গ্রহণ করা যায় এবং সচেতন থাকা যায় দুর্যোগ পরবর্তী সময় অথবা দুর্যোগ চলাকালীন সময়ে ঠিক ততটাই আমাদের ক্ষতি কম হয়। তাই দুর্যোগ প্রশমন এর জন্য দুর্যোগ প্রস্তুতির বিকল্প নাই। রেলি এবং আলোচনা সভায় উপস্থিত ছিলেন উদ্দিপন শিশু ও যুবক ক্লাবের সদস্য বৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত