ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাশিয়ায় বিশ্ব যুব উৎসবে আন্তর্জাতিক ক্লাব ‘ইকোসিস্টেম’ গঠনের ঘোষণা


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১০-৩-২০২৪ দুপুর ২:১৭

সম্প্রতি রাশিয়ায় সমাপ্ত বিশ্ব যুব উৎসব ২০২৪ এর অধীনে আয়োজিত একটি সেশনে আন্তর্জাতিক ইকোলজি ক্লাব ‘ইকোসিস্টেম’ গঠনের ঘোষণা প্রদান করা হয়েছে। ক্লাবটির লক্ষ্য হবে, বিভিন্ন দেশের ইকো-লীডারদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বৃদ্ধি, বিভিন্ন শিক্ষামূলক কনফারেন্স ও অনুষ্ঠানের আয়োজন এবং বিশ্বের ইকোলজি সংক্রান্ত শ্রেষ্ঠ চর্চাগুলোর অনুসরণ। ‘আন্তর্জাতিক ইকো-কম্যুনিটিঃ সম্মিলিতভাবে ভবিষ্যৎ বিনির্মান’ শীর্ষক আলোচনা সেশনটি আয়োজনে সহায়তা করে রুশ রাস্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটম। 

সেশনে অংশগ্রহণকারীরা ইকোলজি ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাব্য দিকগুলোর ওপর আলোকপাত করেন। কীভাবে বিশেষজ্ঞ সম্প্রদায় গঠন করা যায়, আন্তর্জাতিক পরিবেশ উদ্যোগগুলোতে কীভাবে যুবকদের সম্পৃক্ত করা সম্ভব এবং সর্বোপরি কী উপায়ে টেকসই প্রকল্প গ্রহণ করা যেতে পারে, এসকল বিষয়ে আলোচকরা তাদের মতামত প্রকাশ করেন। অনেকগুলো আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের অভিজ্ঞতা রয়েছে এমন বেশ কিছু সংখ্যক রুশ বিশেষজ্ঞ ও ইকো-লীডারও আলোচনায় অংশগ্রহণ করেন। 

রুসাটম আন্তর্জাতিক নেটওয়ার্কের প্রেসিডেন্ট ভাদিম তিতোভ তার বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তন মোকবিলা এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব হ্রাস করতে হলে অবশ্যই দু’টি বিষয় বিবেচনায় নিতে হবে- প্রযুক্তির উন্নয়ন এবং সহযোগিতার সংস্কৃতিকে উৎসাহিত করণ। সারা বিশ্বে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রসাটম বিভিন্ন দেশের জাতীয় এনার্জী মিক্সে পরিচ্ছন্ন জ্বালানী যুক্ত করছে। একই সঙ্গে রসাটম স্থানীয় জনগনের সঙ্গে বিভিন্ন সামাজিক ও পরিবেশ প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে”। 

আলোচনা সেশনের সঞ্চালক এবং ইকোসিস্টেমের কো-চেয়ার আলেক্সান্দ্রা রিয়াবিখ তার মন্তব্যে বলেন, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গ্রীন ডিপ্লোম্যাসি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কেননা, জীব বৈচিত্র্য রক্ষা এবং স্থল ও জলভাগের ইকোসিস্টেমকে রক্ষা করা নিয়ে সকলেই উদ্বিগ্ন। তিনি আরও বলেন, “যুব সমাজই আমাদের ভবিষ্যৎ নির্ধারন করবে এবং সর্ব রাশিয়া পরিবেশ আন্দোলনের একজন প্রতিনিধি হিসেবে আমি বলতে পারি যে, টেকসই (সাস্টেইনিবিলিটি) বিষয়টি রাশিয়াসহ আমাদের পার্টনার অন্যান্য দেশেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়েছে”। 

পরিবেশগত ক্ষতি প্রশমনে রসাটম বিভিন্ন প্রকল্পে স্বক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং একইসঙ্গে গ্রীন ইকোনমিতে উত্তরণের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। রসাটম তার সকল যন্ত্রপাতি আধুনিকীকরণে সার্বিক প্রচেষ্টা চালাচ্ছে যা পরিচ্ছন্ন এনার্জী নিশ্চিত করতে সহায়ক হবে এবং প্রতি বছর বিভিন্ন পরিবেশ সুরক্ষা কার্যক্রমও বাস্তবায়ন করছে।

Sunny / Sunny

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক