ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সভাপতি হাবিব, সম্পাদক রেজাউল

খানসামা উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ১০-৩-২০২৪ বিকাল ৫:২৮

দিনাজপুরের খানসামা উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি নং-দিনাজ-৩৬) এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১০ মার্চ) সকাল ৯ টা হতে বিকেল ৩টা পর্যন্ত উক্ত কার্যালয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে মো. হাবিব ইসলাম বিজয়ী হন। সহ-সভাপতি পদে সিলিং ফ্যান প্রতীকের প্রার্থী সাখাওয়াত হোসেন ৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী ড্রিল মেশিন প্রতীকের প্রার্থী মমিনুর ইসলাম ভোট পেয়েছে ১৫ ভোট পেয়েছেন।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ৮৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে টেলিভিশন প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদল। তাঁর নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী  গোলাপ ফুল প্রতীকের প্রার্থী আশরাফুল আলম বাবু পেয়েছে ১৭ ভোট।

সহ- সাধারণ সম্পাদক পদে হাঁস প্রতীকের প্রার্থী বিদ্যানাথ চন্দ্র রায় ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী মই প্রতীকের প্রার্থী নূরনবী ইসলাম ৪৩ ভোট পেয়েছে।কার্যকরী সদস্য পদে বাল্ব প্রতীকের প্রার্থী আকাশ ইসলাম ৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী আয়নাল হক ৪২ ভোট পেয়েছে।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. সামিউল ইসলাম, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, প্রচার সম্পাদক এজেদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনার এনামুল হক জানান, সংগঠনটির কার্যনির্বাহী কমিটির মোট ৯টি পদের মধ্যে ৪টি পদের ভোট অনুষ্ঠিত হয়। বাকি ৫টি পদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১৩০ জন। এর মধ্যে ১০২টি ভোট গ্রহণ হয় এবং বিভিন্ন পদের ১৭টি ভোট বাতিল হয়।

উক্ত ভোটে সহকারী নির্বাচন অফিসার ছিলেন, মঞ্জুরুল হক বিপ্লব চৌধুরী, প্রিজাইডিং অফিসার মমিনুল ইসলাম, পোলিং অফিসার আবু হেনা মোস্তফা কামাল শিমুল।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন