ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সদরপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপিত


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১১-৩-২০২৪ দুপুর ৩:২১

"ইলিশ হলো মাছের রাজা জাটকা ধরলে হবে সাজা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ -২০২৪ উদযাপিত হয়েছে। 

১১ মার্চ সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে এবং ইমারত হোসেন বাচ্চুর সঞ্চালনায়  উপজেলা পরিষদ মিলনায়তনে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিরিন সারমিন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা স্বাস্থ্য  ও পঃপঃ কর্মকর্তা ডাঃ  মোঃ ওমর ফয়সাল, কৃষি কর্মকর্তা নিটুল রায়, ওসি (তদন্ত) আনিসুর রহমানসহ উপজেলার মৎস্য চাষী জেলে, বীর মুক্তিযোদ্ধা, এবং গণমাধ্যম কর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন ১০ ইঞ্চির নীচে ছোট ইলিশ মাছ ধরা নিষেধ। এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত জাটকা নিধন বন্ধ রাখার আহবান জানান ।  আগামী ১৭ মার্চ পর্যন্ত  জাটকা নিধনের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানান উপজেলা প্রশাসন।

ইলিশ আমাদের জাতীয় মাছ, তাই এর উৎপাদন সংরক্ষন ও বংশ বিস্তারে সকলকে এগিয়ে আসতে হবে। ইলিশের উৎপাদন  বাড়লে  সাধারন মানুষের আমিষের ঘাটতি পুরন হবে। তাছাড়া বছরে প্রায় ২৮ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা আসে ইলিশের খাত থেকে। তাই ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা নিধনের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে বলে জানান বক্তারা।

আলোচনা সভায় উপস্থিত জেলেরা আগামি ১৭ মার্চ পর্যন্ত জাটকা না ধরার অঙ্গিকার করেন।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন