ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশের নাম ভাঙ্গিয়ে পোশাক কারখানায় হামলার অভিযোগে সংবাদ সম্মেলন


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১১-৩-২০২৪ দুপুর ৩:২৫

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ি বিসিক শিল্প নগরী এলাকায় শাহনাজ  এ্যাপারেলস্ নামক একটি পোশাক কারখানায় পুলিশের নাম ভাঙ্গিয়ে হামলার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে গেল রোববার (১০ মার্চ) কোনাবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।সোমবার (১১ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান,ভুক্তভোগী কারখানার মালিক শুভ আহমেদ।

তিনি বলেন,গত ৯ মাস আগে কোনাবাড়িতে একটি ভবনের তিনটি ফ্লোর ভাড়া নিয়ে পোশাক কারখানা চালু করেন। তখন থেকে কারখানাটির জুট নেন সাংবাদিক ও পুলিশের আত্মীয় পরিচয়দানকারী মোঃ আবুল কাশেম নামে এক জুট ব্যবসায়ী। গত চার থেকে ৫ মাস পূর্বে কারখানার ওয়েস্টেজ মালামাল নেওয়ার জন্য জামানত বাবদ ৪ লক্ষ ৭০ হাজার টাকা জমা রাখেন তিনি। এর পর থেকে সে ওয়েস্টেস মালামাল নিতে থাকে কিন্তু কোন টাকা পয়সা দিতনা। পরে তাকে ওয়েস্টেজ মাল নিতে বাধা দিলে সে পুলিশের ডিসি, এসি ও ওসির ভয় দেখায়। তার জামানত বাবদ ৪ লক্ষ ৭০ হাজার টাকার মধ্যে ২ লক্ষ টাকা পরিশোধ করা হয়। অবশিষ্ট ২ লাখ ৭০ হাজার টাকা চলতি মাসের শেষে পরিশোধের কথা রয়েছে। 

কিন্তু এর আগেই সে গত ৯ মার্চ রাতে  কারখানা থেকে জুট বিক্রি করতে চাইলে সে সময় আবুল কাশেম নামে ওই ব্যাক্তি দলবল নিয়ে এসে বাধা দেয় এবং কারখানার মালিক ও শ্রমিকদের মারধর করেন। এতে কারখানার প্রায় ২ কোটির টাকার শিপমেন্ট বাতিল হয়। কিছু বললেই পুলিশের এসি, ডিসির ভয় দেখিয়ে মামলার ভয় দেখায়।  এছাড়াও তাকে মাঝে মধ্যে ৫ থেকে ১০ হাজার করে চাঁদা দিতো হতো। চাঁদার টাকা না দিলেই কার-খানার ভিতর এসে হাঙ্গামা শুরু করতো।

তিনি আরো বলেন, তার অত্যাচারে অফিসের শ্রমিকরা ভয়পায়। চার শতাধিক শ্রমিক এই কারখানায় কাজ করে। তার জন্য অনেক বায়ার
চলে গেছে। তার অত্যাচার থেকে বাঁচতে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধে প্রশাসনের সুদৃষ্টি 
কামনা করেন ভুক্তভোগী। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস