বৈদ্যুতিক শর্টসার্কিটের অগ্নিকাণ্ডে ভষ্মিভূত বসতবাড়ি পরিদর্শনে এমপি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাওয়াখানা (নয়াপাড়া) গ্রামে অগ্নিকাণ্ডে ভষ্মিভূত বসতবাড়ি পরিদর্শন করেছেন ৩২, গাইবান্ধা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ-ত্রাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ।।
রবিবার (১০ মার্চ) রাত ১১টার দিকে কাটাখালী সেতুর পাশ্ববর্তী হাওয়াখানা এলাকায় মৃত ফজের মিয়ার ছেলে শহিদুল ইসলাম ও শফিকুল ইসলামের বাড়িতে যান এমপি। তিনি দুটি পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন এবং তাদের সান্তনা দিয়ে জরুরিভাবে বসতঘর নির্মাণে আর্থিক সহযোগিতা করেন। এসময় উপস্থিত ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান শিবলু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলীকে পরবর্তীতে বরাদ্দ সাপেক্ষে সহযোগিতা প্রদানের নির্দেশ দেন।
প্রসঙ্গত, রবিবার বিকাল ৪টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে দুটি বসতঘর পুড়ে যায়। প্রতিবেশিদের চেষ্টায় আগুনের বিস্তার রোধকালে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাড়িতে থাকা কাপড়-চোপড়, স্বর্ণের অলংকার, থালা-বাটি, বাই-সাইকেল, আসবাবপত্রসহ গচ্ছিত টাকা ভষ্মীভূত হয়েছে বলে জানান পরিবারের লোকজন।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়