ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কারা মুক্ত হলেন জামায়াতের আমির


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১১-৩-২০২৪ বিকাল ৬:১৬

দীর্ঘ ১৫ মাস পর কারা ভোগের পর জামিনে মুক্তি পেলেন বাংলাদেশ জামায়াতে আমির ডা.মোহাম্মদ শফিকুর রহমান। সোমবার (১১ মার্চ) দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। 

বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জেল সুপার মো. শাহজাহান আহমেদ। ডাঃ মোহাম্মদ শফিকুর রহমান সিলেট শাহপরান থানার শিবগঞ্জ গ্রামের আবরু মিয়ার সন্তান। কারাগারে তার হাজতি নং ছিল-২৩৮০/২৩। 

কাশিমপুর কারাগার ১ এর জেল সুপার শাহাজাহান আহমেদ বলেন, তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলাসহ একাধিক মামলা ছিল। আজ দুপুরে তিনি কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেছেন। এ সময় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে ডা.মোহাম্মদ শফিকুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, জামায়েত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার,সহ-কারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের,এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এবং গাজীপুর মহানগর জামায়েতের আমির জালাল উদ্দীন প্রমুখ।উল্লেখ্য, তিনি ২০২২ সালের ১৩ ডিসেম্বর গ্রেপ্তার হয়ে‌ছি‌লেন। এরপর থেকে তিনি দীর্ঘ ১৫ মাস  কারাগারে ছিলেন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস