নিখোঁজের তিনদিন পর আওয়ামী লীগ নেতার ছেলের মৃতদেহ উদ্ধার
গাইবান্ধার সদর উপজেলায় নিখোঁজের তিন দিন পর পরিত্যাক্ত এক বাড়ির সেপটিক ট্যাংক থেকে শরিফুল ইসলাম পাভেল (৩৮) নামের এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর এলাকার সিরাজুল ইসলামের পরিত্যাক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে পাভেলের লাশ উদ্ধার করা হয়। এর আগে গত ৯ মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন পাভেল।
নিহত শরিফুল ইসলাম পাভেল বল্লমঝাড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ আকন্দের ছোট ছেলে।
স্থানীয়রা জানান, গত ৯ মার্চ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি পাভেল। এরপর তাঁর পরিবারের পক্ষ থেকে গাইবান্ধা সদর থানায় একটি নিখোঁজের জিডি করা হয়।
এ বিষয়ে বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান বলেন, প্রায় ৬ মাস আগে রঘুনাথপুর এলাকার শাহিনের মেয়ে শিলা ও হকের ছেলে রায়হান তারা দুজনই গোপনে রেজিস্ট্রি বিয়ে করে। ওই রেজিস্ট্রি বিয়েকে মিমাংশা করার জন্য টাকাপয়সা লেনদেনসহ চুক্তিও হয় পাভেলের সাথে। এঘটনাকে কেন্দ্র করে পাভেলের সাথে তাদের বিরোধ চলে আসছিলো। এর পর গত ৯ তারিখে নিখোঁজ হয় পাভেল।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, নিখোঁজের তিনদিন পর পরিত্যাক্ত এক বাড়ির সেপটিক টেংকি থেকে পাভেলের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়