ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সাংবাদিক শফিউজ্জামান রানার নি:শর্ত মুক্তি দাবীতে গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১২-৩-২০২৪ দুপুর ১:১৮

সকল কলম সৈনিক এক হও, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলো "এই শ্লোগাণ কে সামনে রেখে দৈনিক দেশ রুপান্তরের সাংবাদিক শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড প্রদান ও সারাদেশে সাংবাদিক নির্যাতন, হয়রানির প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ী সাংবাদিক সমাজের আয়োজনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১২ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০.৩০টায় পলাশবাড়ী চৌমাথা মোড়ে পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি ফজলুল হক দুদু এর সভাপতিত্বে ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম এর আহবানে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সহ সভাপতি সাইদুর রহমান প্রধান, সহ সভাপতি নুরুল ইসলাম,প্রেসক্লাব পলাশবাড়ীর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম,সাংবাদিক মতিন মোহাম্মাদসহ অন্যান্যরা। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিস্ট পার্টি সভাপতি আব্দুল্লাহ আদিল নান্নু। এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সঞ্চালনা করেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। 

বক্তারা,নকলা উপজেলার সাংবাদিক শফিউজ্জামান রানা কে কারাদন্ড প্রদানের প্রতিবাদে নিন্দা জ্ঞাপন করেন এবং সাংবাদিক শফিউজ্জামান রানার নি:শর্ত মুক্তি দাবী করেন। এছাড়া সাংবাদিক কে নির্যাতন ও হয়রানিকারি বন্ধ, ইউএনও এবং এসিল্যান্ডের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ