ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খানসামায় সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করলেন ডিসি শাকিল আহমেদ


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ১২-৩-২০২৪ বিকাল ৫:৩৩

'সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন' স্লোগানে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে বৈষম্যহীন সামাজিক কাঠামোয় সকল নাগরিকের বিশেষ করে বয়স্ক জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষা নিশ্চিতকরণে দিনাজপুরের খানসামায় সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের খানসামা বাজারে উপজেলা প্রশাসনের আয়োজনে এ নিবন্ধনের উদ্বোধন করে জেলা প্রশাসক শাকিল আহমেদ।

এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন সম্পর্কে সর্বস্তরের মানুষের মাঝে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সরকার, উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) মোতালেব ইসলাম, সোনালী ব্যাংকের ম্যানেজার মীর আবু সায়েম, ৬টি ইউনিয়নের চেয়ারম্যান,সচিব, উদ্যোক্তাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,   বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সদস্য ও মহিলা সদস্য, আনসার ভিডিপি সদস্যবৃন্দ।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ আগস্ট গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বহুলপ্রত্যাশিত ‘সর্বজনীন পেনশন কর্মসূচি’র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন