ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

৭২ ঘন্টা পর চন্দ্রঘোনায় ফেরি চলাচল শুরু


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৩-৩-২০২৪ দুপুর ১২:৪৭

দীর্ঘ ৭২ ঘন্টা পর চালু হয়েছে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ফেরি চলাচল। বুধবার (১৩ মার্চ) ভোর ৬টা থেকে ফেরি দিয়ে কর্ণফুলী নদীতে যানবাহন পারাপার শুরু হয়েছে। এর আগে গত শনিবার (৯ মার্চ) মধ্য রাতে কর্ণফুলী নদীতে ড্রেজিং এর জন্য আনা ক্রেন নদীতে পড়ে গেলে বন্ধ হয়ে যায় চন্দ্রঘোনা ফেরি চলাচল। পরে গতকাল সোমবার রাত ১১টায় চট্টগ্রাম থেকে আনা একটি বাজ ক্রেনের মাধ্যমে ডুবে যাওয়া ক্রেনটি উদ্ধার করে রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তর।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সড়ক ও জনপদ ( সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, আজ (বুধবার) সকাল ৬ টা হতে সচল হয়েছে চন্দ্রঘোনা ফেরি চলাচল। তিনি আরো জানান, কর্ণফুলি নদীর ফেরি চলাচলের পথে ড্রেজিং এর জন্য গত রবিবার ভোর ৬টা হতে বুধবার ভোর ৫টা  পর্যন্ত ফেরি চলাচলের বন্ধ ঘোষণা করেছিল রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগ। কিন্তু
নদীতে ড্রেজিং এর জন্য আনা একটি ক্রেন গত শনিবার( ৯ মার্চ) মধ্য রাতে কর্ণফুলি নদীতে ডুবে যাই। যার ফলে কর্ণফুলী নদীতে ড্রেজিং করা সম্ভব হয় নাই। এবং চন্দ্রঘোনায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে গতকাল মঙ্গলবার এই ক্রেনটি উদ্ধারের জন্য চট্টগ্রাম হতে একটি বার্জ ক্রেন আনা হয়েছে এবং গতকাল রাত ১১ টায় ক্রেনটি উদ্ধার কাজ শেষ করে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। 

এদিকে বুধবার চন্দ্রঘোনায় ফেরি চলাচল শুরুর পর থেকে এলাকায় গিয়ে দেখা যায়, নদীর দু'পারে অসংখ্য গাড়ি অপেক্ষা করছে ফেরিতে উঠার জন্য। এসময় ফেরিতে চলাচলকারী চালক এবং যাত্রীরা ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এবং অনেকে এই কর্ণফুলী নদীতে একটি সেতুর জন্য দাবি জানান।

প্রসঙ্গত এই চন্দ্রঘোনা ফেরিঘাট ব্যবহার করে রাঙামাটি - খাগড়াছড়ি জেলা হতে যাত্রী এবং পণ্য বান্দরবান জেলা এবং রাজস্থলী উপজেলায় আনা নেওয়া হয়৷ এছাড়া চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার অনেক জনগণ এই ফেরি ব্যবহার করে থাকেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু