ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খানসামায় আশ্রয়ণ প্রকল্পে আগুন, ১০ পরিবারের ঘরসহ মালামাল পুড়ে ছাঁই


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ১৩-৩-২০২৪ দুপুর ৩:২৫

দিনাজপুরের খানসামা উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করা একটি ব্যারাকের ১০টি পরিবারের কয়েক লক্ষাধিক টাকার মালামালসহ গরু, ছাগল পুড়ে ছাঁই হয়ে গেছে। 

মঙ্গলবার (১২ মার্চ) রাতে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভূল্লারহাট এলাকার একটি আশ্রয়ণ প্রকল্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মালা নামের এক মহিলার ঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। এতে একটি ব্যারাকে আগুন লাগলে তা মুহুর্তের মধ্যেই  ব্যারাকের অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, রমজান মাসের ১ম রোজায় এমন ঘটনা খুবই দুঃখজনক।

খানসামা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কমল রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে খুব দ্রুত সময়ের মধ্যে ত্রানের টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন