কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন দোকানকে ৮ হাজার টাকা জরিমানা
রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষন আইন লঙ্গনের অপরাধে ৩টি দোকানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং সেইসাথে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারা লঙ্গনের অপরাধে বড়ইছড়ি একটি দোকানকে ২০০০ টাকা এবং মূল্য তালিকা ও সড়ক দখল করে রাস্তার উপর মালামাল রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৩৮ ধারায় কাপ্তাই নতুন বাজারের একটি দোকানকে ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উপজেলার বড়ইছড়িতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা লঙ্গনের দায়ে আরো একটি দোকানকে ১০০০ টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন জানান, উপজেলা প্রশাসনের এই অভিযানের মাধ্যমে বাজার মনিটরিং করা হয়েছে। এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। কিছু মেয়াদ উত্তীর্ণ পন্য জনসমূখে ধ্বংস করা হয়েছে। সেইসাথে প্রতিটি দোকানে মূল্য তালিকা রাখা এবং সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রয় করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে এই বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এদিকে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে কাপ্তাই সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালাম সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা