মদ খেয়ে স্ত্রীকে মারধর স্বামীকে জেল
নেত্রকোনার দুর্গাপুরে মদ খেয়ে স্ত্রীকে মারধর করার অপরাধে মো. কাজল মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাসকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত মো. কাজল মিয়া উপজেলার সদর ইউনিয়নের মাসকান্দা গ্রামের মৃত উষন আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার রাতে কাজল মিয়া মদ খেয়ে তার স্ত্রীকে মারধর ও ভাংচুর করে এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। এ সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত কাজল মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর মামলায় ৬ মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান। এ কাজে সহায়তা করেন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান জানান, মদ পান করে স্ত্রীকে প্রহার, ভাংচুর ও শান্তি শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বামী কাজল মিয়াকে ৬ মাসের কারাদণ্ড সহ ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পরে তাকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত
কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান
ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি
লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা
শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন
তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ
টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর