ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

রাজশাহীতে মাদক বিক্রির সময় আওয়ামী লীগ নেতার ভাই গ্রেফতার


রাজশাহী ব্যুরো photo রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ১৪-৩-২০২৪ বিকাল ৬:১১

রাজশাহী মহানগরীতে মাদক বিক্রির সময় মহানগর গোয়েন্দা পুলিশ (আরএমপি) হাতেনাতে গ্রেফতার করেছে থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ভাইকে। 

বুধবার ১৩ (মার্চ) রাতে নগরীর লক্ষীপুর মোড় থেকে ১০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ গ্রেফতারকৃত পরিতোষ ঘোষ মহানগরীর বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষের আপন ভাই। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া উইং সূত্রে জানা যায়, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে পুলিশ রাজপাড়া থানার লক্ষীপুর মোড়ে  অভিযান পরিচালনা করে পরিতোষ ঘোষকে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত পরিতোষ নগরীর কুমারপাড়া এলাকার জিতেন্দ্রনাথ ওরফে ভবানী ঘোষের পুত্র। তার সহোদর একই এলাকার বাসিন্দা শ্যামল কুমার ঘোষ বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ভাইয়ের রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে পরিতোষ মাদক ব্যবসা করে আসছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।

এর আগে বুধবার রাত পৌনে ১০ টায় বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকায় পৃথক অভিযানে আরও  ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নাজমুল ইসলাম ও মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

এমএসএম / এমএসএম

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি

তিস্তার গ্রাসে বসতভিটা ,দিশেহারা নদীপাড়ের মানুষ

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা: ৯ বাংলাদেশি আটক

ঢাকায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নিরালা কোঅপারেটিভ হাউজিং সোসাইটির স্বঘোষিত সভাপতির বিরুদ্ধে কোর্টের আদেশ অমান্য করার অভিযোগ