ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন
নেত্রকোনার দুর্গাপুরে ঠুনকো বিষয়কে কেন্দ্র করে কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর বাজারের এক ব্যবসায়ী মনিরুজ্জামান মনি (৫২) কে হত্যার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে কৃষ্ণেরচর বাজারে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত মনিরুজ্জামান ইন্দ্র্রপুর গ্রামের মৃত করম আলীর ছেলে। তিনি ওই বাজারে রড-সিমেন্টের ব্যবসা করতেন।
মানববন্ধনে স্থানীয়রা বলেন, বুধবার বিকেলে ওই এলাকায় চলাচলের রাস্তার ওপর ট্রাক রেখে মেরামত করায় জনসাধারনের চলাচলে অসুবিধা হচ্ছে। এ নিয়ে রাস্তার ওপর কাজ করতে নিষেধ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় মনিরুজ্জামান ফেরাতে আসলে প্রতিপক্ষের লোকজনের লোহার রডের আঘাতে গুরুতর আহত হন তিনি। পরবর্তিতে তাকে উদ্ধার করে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই মারা যান আহত মনিরুজ্জামান।
বক্তারা আরো বলেন, এলাকার কিছু চিহ্নিত মাদক কারবারিগন দীর্ঘদিন ধরে কৃষ্ণেরচর বাজার এলাকায় মদ, গাঁজা সহ বিভিন্ন নেশার দ্রব্য বিক্রি করে আসছে। তাদের সামনে কেউ কোন কথা বলতে গেলে বিভিন্ন ভাবে নাজেহাল করে তারা। নেশার ছোঁবলে নষ্ট হচ্ছে এলাকার কিশোর সহ নানা পেশার লোকজন। এদের প্রতিহত করতে মাননীয় এমপি মোশতাক আহমেদ রুহী সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি সেইসাথে মনিরুজ্জামান কে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান শাব্বির আহমেদ তালুকদার, আওয়ামীলীগ নেতা আজমত আলী, দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, ইউপি মেম্বার আব্দুল সাত্তার শাহীন, শিক্ষক আজিজুর রহমান খান, রুকন উদ্দিন শাহ, মুহ্তামিম মাও: আবু হানিফ, মাও: রুকন উদ্দিন প্রমুখ।
এমএসএম / এমএসএম
শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত
কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান
ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি
লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা
শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন
তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ
টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর