ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

তজুমদ্দিনে জেলে পুর্নবাসনের ৭২০ কেজি চাল জব্দ


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৩-২০২৪ দুপুর ১২:২১
ভোলার তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের মাওলানাকান্দি গ্রামের একটি বসত ঘর হতে জেলে পুর্নবাসনের ২৪ বস্তা চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। 
থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর সুত্র জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা জেলে রবিউল ও তার জামাতা শহিদ তাদের বসত ঘরে এসব চাল রক্ষিত ছিলো।
সংবাদ পেয়ে ইউএনও শুভ দেবনাথ ও উপজেলা  মৎস্য কর্মকর্তা আমির হোসেন পুলিশসহ অভিযান চালিয়ে সরকারী সিল মোহর কৃত ২৪ বস্তায় ৭২০ কেজি চাল উদ্ধার করেন। এসময় ওই ঘরের বাসিন্দা নারী পুরুষ সবাই পালিয়ে যান। পরে উদ্ধারকৃত চাল উপজেলা মৎস্য কর্মকর্তার হেফাজতে থানায় নিয়ে আসা হয়। 
ইউএনও শুভ দেবনাথ জানান, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 
একটি সুত্র দাবী করেছে, প্রতিবছর জেলে পুর্নবাসনের চাল বিতরনকালে ট্যাগ অফিসারের দায়িত্বে অবহেলার কারনে ইউপির একটি সিন্ডিকেট জেলেদের নামে বরাদ্ধকৃত চাল পরিমানে কম দেয়াসহ অসংখ্য জেলেদের না দিয়ে কালো বাজারে বিক্রি করা হয়। এর আগেও একাধিকবার সরকারী চাল জব্দ করা হলেও কালোবাজারী সিন্ডিকেট ধরা ছোয়ার বাইরে রয়ে যায়। সাধারণ জেলেদের দাবী, সঠিক তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার।

এমএসএম / এমএসএম

নালিতাবাড়ীতে মুয়াজ্জিনের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, বেড়েছে জনভোগান্তি

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন