রাঙামাটি লিগ্যাল এইড অফিসের আয়োজনে চন্দ্রঘোনায় সচেতনতামূলক সভা
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় সরকারি খরচে আইনগত সহায়তা ও মেডিয়েশন বিষয়ে সচেতনতামূলক সভার আয়োজন করেছে জেলা লিগ্যাল এইড অফিস রাঙামাটি। শনিবার (১৬ মার্চ) কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের সভা কক্ষে উক্ত সভার আয়োজন করা হয়।
রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারি জজ মোঃ জুনাইদ উক্ত সভায় উপস্থিত থেকে জেলা লিগ্যাল এইড অফিসের সরকারি আইনগত সহায়তার বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি বলেন, সাধারণত মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা কার্যক্রমের আওতায় আনতে আমরা কাজ করছি। কেউ মামলায় অভিযুক্ত হলে এবং আর্থিক সংকটে মামলা চালানোর সক্ষমতা না থাকলে সরকারি খরচে আইনজীবী নিয়োগ করে মামলা পরিচালনা করে লিগ্যাল এইড। এছাড়া আমরা দুর্গম প্রত্যন্ত অঞ্চলেও সরজমিনে গিয়ে আপসে বিরোধ নিষ্পত্তি ও আইনগত পরামর্শ দিচ্ছি। যেকোনো ব্যক্তি জেলা লিগ্যাল অফিস থেকে বিনামূল্যে আইনি সেবার পরামর্শ পাবেন বলে তিনি জানান।
উক্ত সভায় চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, হাসপাতালের চিকিৎসক ডাঃ বিলিয়াম সাংমা সহ স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান এবং চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী সহ সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসের বিভিন্ন কার্যক্রম নিয়ে ভিডিও ডকুমেন্টরি প্রদর্শিত হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
Link Copied