নিত্য প্রয়োজনীয় জিনিস সহনীয় রাখতে সরকার সচেষ্টঃ পলক
ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, আমাদের বন্ধুরাষ্ট্র সৌদি আরবের বাদশাহ্র উপহার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৫০০ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ কেজি চিনি, এবং তেল-লবণসহ উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছি।
বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে বাংলাদেশের মানুষ এবং সরকারকে দায়ী না হয়েও ভুক্তভোগী হতে হচ্ছে। এজন্য আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে এবার রমজানে ইফতার পার্টি না করে, সামর্থ্য অনুযায়ী দরিদ্র্য মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় রাখতে সরকার সচেষ্ট রয়েছে। মাঠ প্রশাসন ও সরকার কাজ করছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সৌদি আরবের বাদশাহ-এঁর পক্ষ হতে প্রাপ্ত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি ডালিম আহমেদ ডন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, যুব লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিখন প্রমুখ।
পলক এমপি আরো বলেন, আমাদের সিংড়ার ২০৩৩ টি পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়েছেন। সারা বাংলাদেশের ১ কোটি ৩০ লক্ষ পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা টিসিবি কার্ডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ন্যায্যমূল্যে প্রদান করছেন। মহান আল্লাহ্ তাআলা আমাদেরকে এই সংকট কাটিয়ে ওঠার তৌফিক দান করেন এবং এই রমজানের সিয়াম সাধনার মধ্য দিয়ে নিজেদেরকে প্রকৃত ইমানদার মুসলমান হিসেবে গড়ে তুলতে পারি।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান