অসুস্থ সাইদুর রহমান খান'কে দেখতে গেলেন প্রতিমন্ত্রী দারা
সাবেক রাষ্ট্রদূত প্রফেসর সাইদুর রহমান খানকে দেখতে গেলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা এমপি।
শনিবার (১৬ মার্চ) বিকেলে রাজশাহী নগরীর উপকন্ঠে রাবি শিক্ষকদের ব্যক্তিগত আবাসিক এলাকা বিহাসে প্রফেসর সাইদুর রহমান খানের নিজ বাসভবনে প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী এই বর্ষীয়াণ শিক্ষাবিদের সাথে দেখা করেন।
এসময় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা প্রফেসর সাইদুর রহমান খানের শারিরীক খোঁজ খবর নেন। তাঁর পরিবারের সদস্যদের সাথেও কুশলাদি বিনিময় করেন৷
উল্লেখ্য, প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর সাইদুর রহমান খান ইউকে'তে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ছিলেন এবং এর আগে দীর্ঘদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রফেসর সাইদুর রহমান খানের স্নেহধন্য ছাত্র ছিলেন।
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন
Link Copied