ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ছিনতাইকৃত জাহাজসহ সোমালিয়ান দস্যুদের আটকে দিলো ভারতীয় নৌবাহিনী


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-৩-২০২৪ দুপুর ১০:৫৭

আন্তর্জাতিক জলসীমায় সোমালীয় জলদস্যুদের ছিনতাই করা একটি কার্গো জাহাজ আটকে দিয়েছে ভারতীয় নৌবাহিনী। তাদের আত্মসমপর্ণের জন্য আহ্বান জানানো হয়েছে। খবর রয়টার্সের।

শনিবার (১৬ মার্চ) ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র এ তথ্য জানান। তিনি জানান, গত ১৪ ডিসেম্বর মাল্টিজ পতাকাবাহী রুয়েন কার্গো জাহাজ ছিনতাই করে সোমালিয়ান জলদস্যুরা। এরপর গতকাল শুক্রবার আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর জাহাজে গুলি চালালে ভারতীয় নৌবাহিনী তাদের জাহাজটি আটকে দেয়। এ সময় জাহাজে থাকা বেসামরিক নাগরিকদের ছেড়ে দেয়ারও আহ্বান জানানো হয় নৌবাহিনীর পক্ষ থেকে।

ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গেল বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত সোমালিয়ান জলদস্যুদের দ্বারা প্রায় ১৭টির বেশি জাহাজ আক্রান্ত হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও এক বিবৃতিতে জানানো হয়েছে।

এদিকে ছিনতাইকৃত এই মাল্টিজ জাহাজ ব্যবহার করেই চলতি সপ্তাহে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ ছিনতাই করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

এছাড়া ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে বলছে, এমভি আবদুল্লাহকে যখন ছিনতাই করা হয়, তখন রুয়েন মাত্র ২৯৬ কিলোমিটার দূরে অবস্থান করছিল এবং পূর্বদিকেই যাচ্ছিল। ফলে তাদের ধারণা, মাল্টিজ জাহাজ রুয়েনকে জলদস্যুরা ছিনতাইয়ের কাজে মাদার ভ্যাসেল হিসেবে ব্যবহার করছে। যদিও একজন বাদে ওই জাহাজের ১৬ নাবিক এখনো জিম্মি আছেন।

আবিদ রহমান / আবিদ রহমান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক