ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

দুর্গাপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৩-২০২৪ দুপুর ৩:৩৮

নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অংশ গ্রহনে এক শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

পরবর্তিতে উপজেলা পরিষদ চত্ত্বরে সাংবাদিক ধনেশ পত্রনবীশ ও একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় ইউএনও এম রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) বক্তব্য রাখেন, এমপি মোশতাক আহমেদ রুহী, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভার:) পারভীন আক্তার, সহকারি কমশিনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজং, পৌর মেয়র আলহাজ¦ মাওলানা আব্দুস সালাম, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, আব্দুল জব্বার মাল, অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব, সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আব্দুল্লাহ হক, এমদাদুল হক খান প্রমুখ।  

অপরদিকে উপজেলা আওয়ামীলীগ, বঙ্গবন্ধু পরিষদ, দুর্গাপুর প্রেসক্লাব, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি অনুরুপ কর্মসুচী পালন করেছে।

বক্তরা বলেন, বঙ্গবন্ধু জন্ম নিয়েছিলেন বলেই আজ আমরা একটি স্বাধীন দেশের মানুষ হিসেবে মেধা ও মননে পরিপূর্ণরুপে বিকশিত হতে পারছি। বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হচ্ছে। বঙ্গবন্ধুর জীবনাদর্শ সম্পর্কে শিশুদের কাছে তুলে ধরার জন্য সকলকে আহবান জানানো হয়। আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিবস কেন্দ্রীক নানা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

এমএসএম / এমএসএম

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু

রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত