ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে এক রাতে ১৩টি গরু চুরি


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১৭-৩-২০২৪ দুপুর ৪:১

পিরোজপুর সদর উপজেলা ১ নং শিকদার মল্লিক  ইউনিয়নের জুজখোলা ৫ নং ওয়ার্ড থেকে এক রাতে ১৩টি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। এক রাতে এতগুলো গরু চুরি হওয়ায় স্থানীয়দের মাঝে বেশ আতংক বিরাজ করছে। গরু চুরির ঘটনায় এলাকায় গরুর মালিক ও খামারিদের মাঝে উদকণ্ঠা বিরাজ করছে।

রবিবার (১৭ ই মার্চ) দিবাগত গভীর রাত আনুমানিক ৩ ঘটিকা য় একদল চোর চক্র ট্রাক করে তাদের গোয়াল ঘর থেকে মালিক মোঃ রিয়াজ হাওলাদার ও কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে  ১৩টি গরু চুরি করে নিয়ে যায়।এব্যাপারে গরুর মালিক থানায় সাধারণ ডায়েরি  করেছেন।

গরুর মালিক মোঃ রিয়াজ হাওলাদার এই প্রতিবেদককে জানান রাত আনুমানিক ৩ টার দিকে গোয়াল ঘরে গরু খুব ডাকা ডাকি করলে আমি আমার কাজের ছেলে মোঃ ইব্রাহীমকে বললাম দেখ গরুতে কেন এত ডাকা ডাকি করছে যখন ও দরজা খুলে দেখতে যাবে এমন সময় তিন জন লোক ডুকে আমাদের অস্ত্র দেখিয়ে হাত পা চোখ বেঁধে ফেলে আমার মনে হয় তারা আনুমানিক ১০/১২ জন ছিল এবং ২টি ট্রাকে করে নিয়ে যায়, গরুর আনুমানিক মূল্য প্রায় ২০/ ২২ লক্ষ টাকা
এব্যাপারে পিরোজপুর  সদর থানা অফিসার  ইনচার্জ মোঃআসিকুজ্জামান জানান,গরু চুরির বিষয় অভিযোগ পেয়েছি। আমরা এ বিষয় তদন্ত করছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত