মদনে নানান আয়োজনে বঙ্গবন্ধু জন্মবার্ষিকী পালন
নেত্রকোনার মদনে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।আজ রোববার (১৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু এঁর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী সংগঠনসহ নানা শ্রেণি-পেশার লোকজন পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল মোঃ রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও(পপঃ) কর্মকর্তা ডাক্তার মোঃ নুরুল হুদা খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ এবং উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, সদ্যপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সাবেক তিয়শ্রী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমসহ সকল মুক্তিযোদ্ধাবৃন্দ, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আঙ্গুর রহমান ভূইয়াসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিল।
পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মদন পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই র্যালি উপজেলা পরিষদে সামনে এসে শেষ হয়। পরে ছাত্র ছাত্রীদের বিতর্কিত অনুষ্ঠান ও বঙ্গবন্ধুকে নিয়ে রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান