নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে গতকাল রোববার (১৭ মার্চ) সকাল ১১ টায়
উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু এঁর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা অডিটরিয়ামে এ দিবস টি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার ফেন্সি, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফজলে রাব্বি, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওসমান গনি, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবুল, পৌর আওয়ামী লীগ নেতা গাজী মজিবুর রহমান ও কবির হোসেন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম ও বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ১০৪ তম জন্ম বাষিকী উপলক্ষে শুভ শুভ শুভ দিন বঙ্গবন্ধুর জন্মদিন বলে শ্লোগান দেয় এবং কেক কেটে দোয়া পাঠ করা হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার