ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

পিআইসি টিম এখনো খেলছে হাওরে


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ১৮-৩-২০২৪ দুপুর ২:৫৯

নির্ধারিত সময় পার হয়ে গেলেও নেত্রকোণা হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ করছে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যরা।

মারত্মক ঝুঁকিতে এখন নেত্রকোণার হাওরের ফসল রক্ষা বাঁধ। গত ২৮ ফেব্রুয়ারি হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করার সময় নির্ধারিত ছিল। কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও বাঁধের কাজ এখনো চলছে। অনেক বাঁধে মাটি ভরাট, মাটি ড্রেসিং ও ঘাস লাগনোর কাজ বাকি আছে। বাঁধের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পিআইসি কমিটি বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে জেলা প্রশাসক ও জেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতির কাছে।

হাওরে ফসল রক্ষা বাঁধের চিত্র প্রতিবছর এমনি উল্লেখ করে নেত্রকোনা মদন উপজেলার বাসিন্দা মোহনগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ফসল রক্ষা বাঁধ সঠিক সময় ও সঠিক নিয়মে সম্পন্ন না হওয়ার মূল কারণ হচ্ছে সুষ্ঠু তদারকি, প্রকল্প এলাকায় ভূমি নাই এমন একই ব্যক্তি প্রতিবছর পিআইসির সদস্য, প্রকল্পের স্থান চোখেও দেখেননি তিনিও পিআইসির সদস্য, মূল সড়কের কাছে বাঁধের কাজে অগ্রগতি দূরবর্তী স্থানে কাজের ধীরগতি, দায়ভার কেউ স্বীকার করছেন না, ফসল রক্ষা বাঁধের জবাবদিহীতার অভাব। এসকল কারণে প্রতিবছর হাওরে ফসল রক্ষা বাঁধ এক শ্রেণি মানুষের লুটপাটের মহোৎসব হয়ে উঠে।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহানকে মুঠোফোনে একাধিকবার দেওয়া হলেও না ধরায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
 
নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান জানান, নেত্রকোনার হাওর অধ্যুষিত তিন উপজেলা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে চলতি বোরো মৌসুমে ৫৪ হাজার ৮৫৫ হেক্টর আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। এরমধ্যে ৫৪ হাজার ৮১৫ হেক্টরের আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা পিআইসি কমিটির সভাপতি শাহেদ পারভেজ বলেন, বাঁধের কাজ কিছু প্রকল্পের বাকি আছে। তবে আমরা এগুলো দ্রুত শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়