বাহুবলে চলছে ফসলি জমিতে মাটি কাটার ধুম
হবিগঞ্জের বাহুবলে সরকারি অনুমোদন পাওয়ার দাবি তুলে প্রকাশ্য ফসলি জমিতে মাটি কাটার ধুম পড়েছে। দিনরাত উপজেলার দৌলতপুর, আদিত্যপুর সহ সবকটি এলাকায় পুরোধমে চালানো মাটি কাটার ঘটনায় উপজেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। অহরহ ট্রাক্টর মহাসড়ক ও গ্রামীণ রাস্তায় চলাচলের কারণে যেমন ঘটছে দুর্ঘটনা তেমনি রাস্তাঘাট ভাংচুর সহ ঘুমন্ত মানুষের রাতের ঘুম হারাম করে তুলেছে। এদিকে, ফসলি জমিতে ভেকু দিয়ে মাটি কেটে জমিন ও রাস্তায় ক্ষতিসাধনের অভিযোগে বাহুবল উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিনের পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে কাশিপুর গ্রামের আব্দুস শহীদ নামে এক ব্যক্তি কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে অভিযানকালে জরিমানা আদায় করা হয়। এ সময় বাহুবল মডেল থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান