ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

কলাপাড়ায় আধুনিক পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষে বাম্পার ফলন


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ১৬-৮-২০২১ বিকাল ৬:৫৪

পটুয়াখালীর কলাপাড়ায় গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে কৃষক। দীর্ঘ ৬ বছর গবেষণা করে উন্নত জাতের দুই প্রজাতির গ্রীষ্মকালীন তরমুজ উৎপাদনে সক্ষম হয়েছে পটুয়াখালী উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র। রসালো ও সুস্বাদু ফল হিসেবে তরমুজের খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে। এছাড়াও গরমের সময় শরীরে পানিশূন্যতা রোধে তরমুজের জুড়ি নেই। বিরূপ পরিবেশে মালচিং পেপার ব্যবহার ও আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে সফল হয়েছেন এখানকার কৃষকরা। কৃষকদের এই উদ্যোগ সারাদেশের কৃষকদের জন্য অনুসরণীয় হতে পারে বলে মনে করেন কৃষি বিজ্ঞানীরা।

এভাবেই বর্ষা মৌসুমে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করছেন উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের কৃষকরা। স্থায়ীভাবে বাঁশ, মালচিং পেপার, পলিথিন, জাল দিয়ে সেট তৈরি করে বর্ষা মৌসুমেও তরমুজ চাষ করছেন তারা। এখানে বারি-১ এবং বারি-২ জাতের ভেতরে হলুদ এবং লাল জাতের তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন তারা। তরমুজের হাইব্রিড ল্যান ফেই জাতটির গা সবুজ ডোরাকাটা। ভেতরের শাঁস হলুদ রঙের। ভালো পরিচর্যা পেলে একটি তরমুজের ওজন হয় চার থেকে পাঁচ কেজি। সারাবছর এ তরমুজ মাচায় ও মাঠে চাষ করা যায়। এ ফল পরিপক্কতার সময় আসতে ৬৫ থেকে ৭০ দিন সময় লাগে। উপযুক্ত দাম পাওয়া গেলে এ তরমুজ চাষে দিন দিন আগ্রহ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

কুমিরমাড়া গ্রামের কৃষক জাকির হোসেন জানান, পটুয়াখালী উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র থেকে কর্মকর্তারা কলাপাড়ার কৃষকদের তরমুজ চাষে উৎসাহিত করেন। পরে তাদের কাছ থেকে বীজ ও চারা এনে চাষ করছি। এ বছর তরমুজ বিক্রি করে খুবই লাভবান হচ্ছি। তিনি আশা প্রকাশ করেন, আগামীতে অনেক জমিতে তিনি তরমুজ চাষ করবেন। 

তরমুজ চাষি ওমর ফারুক জানান, আমরা জানতাম না বর্ষা মৌসুমে তরমুজ চাষ করা যায়। কৃষি গবেষণার মহাপরিচালক আমাদের নিশ্চয়তা দিলে তরমুজ চাষে আগ্রহ দেখাই। এ বছর ৬৬ শতাংশ জমিতে বারি-১ এবং বারি-২ জাতের তরমুজ চাষ করেছি। এতে আমার ব্যয় হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। তিনি জানিয়েছেন, আল্লাহর রহমতে ভালো ফলাফল পেয়েছি এবং লাভবান হয়েছি। 

উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ জানান, উপজেলার নীলগঞ্জ ইউপির কুমিরমাড়া গ্রামের কৃষকরা বর্ষাকালীন তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন। 

পটুয়াখালী উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ইদ্রিস আলী হাওলাদার জানান, এ তরমুজের বৈশিষ্ট্য হলো ভ্যারাইটি দুটো বারো মাস অর্থাৎ বছরব্যাপী চাষাবাদ করা যায়। আমি দেখে খুবই অভিভূত, আমাদের চেয়েও কৃষকরা আরো ভালো পেরেছে। কৃষকরা আশাবাদী, তারা ভালো লাভবান হবেন।

এমএসএম / জামান

দীর্ঘদিন বন্ধ ইউনিয়ন উপ স্বাস্থ্যেেকন্দ্র ভোগান্তিতে এলাকাবাসী

জেলেদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে হাজিরহাটে নতুন কমিটি গঠন

নড়াইল বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির সভা অনুষ্ঠিত

পাবনায় ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর আবেদন

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা

প্রবাসে থেকেও শিক্ষা উন্নয়নে অনন্য দৃষ্টান্ত: নৈয়াইর ডিগ্রি মাদ্রাসার উন্নয়নে এগিয়ে এলেন সিঙ্গাপুর প্রবাসী বিএনপির সহ-সভাপতি মো. বাবুল খন্দকার

টঙ্গী হাজীর মাজার বস্তিতে জিএমপির বিশেষ অভিযান: অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

একটা ঘর আর তিন বেলা খাবার ব্যবস্থা হলে মরেও শান্তি পাইতামঃ বকশীগঞ্জের অসহায় বৃদ্ধ দম্পতির আকুতি

ভূরুঙ্গামারীতে রবীন্দ্র, নজরুল ও ভাওয়াইয়া চর্চা কেন্দ্রের উদ্বোধন

নানিয়ারচর ও লংগদু সংযোগ সড়ক বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেয়া হবে-দীপেন দেওয়ান এমপি

বৃষ্টির পানিতে ডুবলো সড়ক: দুই গ্রামের ভরসা সরু বাঁশের সাঁকো

দখলমুক্ত হলে ফিরবে স্বস্তি সরকারি খাল পুনঃখননের অপেক্ষায় মনপুরা