ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৮-৯-২০২৫ দুপুর ৪:২০

'পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ' প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরী সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মো: ইব্রাহিম মোল্লা সুমন, সমাজ সেবা অধিদপ্তর এর ইমাম হাসিম, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, চেম্বারের পরিচালক এম. এ করিম।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ৭১ টিভি'র জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি ওমর আলী, দৈনিক যায়যায়দিন এর জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি আল মামুন। 

এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক(ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার মোহা: সবুর আলী, জয়পুরহাট এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার, জয়পুরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত প্রমুখ। 

এমএসএম / এমএসএম

দ্বিতীয় দিনে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে ৩ জাহাজ, যাচ্ছেন ১৫৫৪ পর্যটক

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত