আশুলিয়ায় জামগড়া ক্যাম্পের অভিযানে কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ীসহ ৬ জন গ্রেপ্তার
দীর্ঘদিন ধরে কুখ্যাত কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা এবং কিছু মাদক ব্যবসায়ী আশুলিয়ার জামগড়া, ভাদাইল, রূপায়ন এলাকাতে সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। একাধিকবার মিডিয়া ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযোগ করা হলেও তারা ধরাছোঁয়ার বাইরে ছিল। গত কয়েকদিন ধরে একাধিক ব্যক্তিকে মারধর, অত্যাচার, প্রাণনাশের হুমকি ইত্যাদির তথ্য জামগড়া আর্মি ক্যাম্পের নজরে আসে। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) আশুলিয়ার জামগড়া প্রাইমারী স্কুল এবং বটতলা রুপায়ন, জামগড়া এলাকায় রাতভর পাঁচটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে জামগড়া আর্মি ক্যাম্প। অভিযানে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন ও মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতিকারী সোনা মিয়াসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়। ইয়ার হোসেন এবং সোনা মিয়া দুজনের নামেই অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের জবানবন্দি মোতাবেক জানা যায় তারা সকলে অবৈধ অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি, অনলাইন বেটিং, মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং এর সাথে জড়িত। পরবর্তীতে আটককৃত ছয় জনকে উদ্ধারকৃত বিপুল দেশী অস্ত্র, গাঁজা, মোবাইল এবং অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিবর্গরা হলেন: ইয়ার হোসেন (২০)- কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, রুপায়ন এলাকা; সোনা মিয়া (৪৫)- মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, জামগড়া; আশরাফুল (১৮)- কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, জামগড়া; বড় বাবু (১৯)- কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, জামগড়া; ছোট বাবু (১৭)- কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, জামগড়া; এবং আকাশ (১৮)- কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, জামগড়া। এসময় উদ্ধারকৃত সরঞ্জামাদির মধ্যে রয়েছে ১৬টি দেশীয় অস্ত্র, ৫টি কাঁচি এবং ধারালো অস্ত্র, ৫ পট গাঁজা, ৮টি অপরাধ কাজে ব্যবহৃত মোবাইল ফোন এবং ৪৮টি মোবাইল সিম। দীর্ঘদিনের ত্রাসের রাজত্ব কায়েমকারী এই কুখ্যাত সন্ত্রাসীদের গ্রেপ্তার করায় জামগড়া এলাকার জনগণের মধ্যে স্বস্তি ও নিরাপত্তা বিরাজ করছে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ