শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান
গাজীপুরের শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আকন্দ ফাউন্ডেশন।
রবিবার সকাল ১১টায় পৌর শহরের রেলস্টেশন এলাকা থেকে এ কার্যক্রমের উদ্বোধন হয়। পরে মুক্তমঞ্চ ও মডেল মসজিদ এলাকায় দিনব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযান চলতে থাকে। এতে অংশ নেন পাঁচ শতাধিক তরুণ স্বেচ্ছাসেবী।
আকন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দের নেতৃত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য পীরজাদা এস. এম. রুহুল আমিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনসুর মণ্ডল, আকন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান লুৎফর রহমান আকন্দ প্রমুখ।
ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ বলেন, “বদলাব আমরা, বদলাবে দেশ”—এই স্লোগানকে সামনে রেখে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। তিনি আরও বলেন, “আমাদের প্রত্যাশা, সবার সহযোগিতায় আগামী দিনে একটি বাসযোগ্য পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে পারব। তবে সবার প্রতি বিনীত অনুরোধ—যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন।”
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার