পাটগ্রামে সরকারি জমি দখলের অভিযোগ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নে অবৈধভাবে সরকারি জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। সরেজমিন জানা যায়, ওই ইউনিয়নে সরকারি খাস জায়গায় নতুন করে বিল্ডিং দোকানঘর নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী জানান, বাজারে সরকারি খাস জমি অবৈধভাবে জোরপূর্বক দখলে নিয়ে ড্রেন ও রাস্তা বন্ধ করে রাতারাতি দোকানঘর নির্মাণ কা হচ্ছে। হাট-বাজারের কমিটি ও দলীয় নেতাকর্মীদের টাকা দিয়ে বাজারের সরকারি জায়গায় বিল্ডিং দোকানঘর নির্মাণ করা হচ্ছে। ওই ইউনিয়নের জমগ্রাম এলাকার আশরাফ আলীর ছেলে ওই বাজারের গালামাল ব্যবসায়ী আব্দুর রাশিদ কাঁচা বাজারসংলগ্ন সরকারি খাস জমি দখলে নেয়। বাজার এলাকার পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে রাতের আঁধারে বিল্ডিং দোকানঘর গড়ে তুলছে।
এ ব্যাপারে আব্দুর রাশিদ বলেন, আমি দোকান নির্মাণ করছি তাতে সমস্যা কী? অনুমতি আছে কি-না তা জানার আপনি কে? আপনার কাজ আপনি করেন।
বাউরা ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সরকারি ওই জায়গায় বিল্ডিং ঘর নির্মাণের সুযোগ নেই। আমরা নিষেধ করেছি। আব্দুর রাশিদ বাধা মানছে না। বিষয়টি লিখিতভাবে সহকারী কমিশনার (ভূমি) স্যারকে জানাব।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান বলেন, সরকারি কোনো নিয়মনীতির বাইরে কোনো কাজ আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি তদন্তপূর্বক সরকারি জায়গা অবৈধভাবে দখলদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন