উপজেলা চেয়ারম্যান প্রার্থীতা ঘোষনায় হুমকীর অভিযোগে সংবাদ সম্মেলন
নেত্রকোণার দুর্গাপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার পর থেকে মিথ্যা হয়রানীমুলক বক্তব্য, উস্কানী, অপপ্রচার ও নানা ধরনের হুমকী দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন, দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি)।
বুধবার দুপুরে দুর্গাপুর পৌরশহরের বিরিশিরি এলাকায় তার বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি একজন আওয়ামী ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। উত্তর ময়মনসিংহের সিংহপুরুষ, তিন বারের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন তালুকদার আমার মামা, দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের প্রায় ১৫ বছরের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সফল উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম সাইদুল হোসেন আকঞ্জি আমার চাচা।
আমি বিগত দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি দায়িত্বে থাকাকালীন জনগণের সেবায় সব সময়ই নিজেকে বিলিয়ে দিয়েছি। করোনা মহামারী থেকে শুরু করে, সরকারি সহায়তার পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা করে আসছি। আমার জন্য সরকারি বরাদ্দকৃত সম্মানী টুকুও গরীব দুঃখিদের মাঝে বিলিয়ে দিয়েছি। এছাড়াও দুঃস্থ্য ও অসহায় রোগীদের চিকিৎসা, কন্যাদায়গ্রস্থ্ পিতাকে আর্থিক সহায়তা, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, শীতার্থদের মাঝে কম্বল বিরতণ, ঈদ, পুজা ও বড়দিনে বস্ত্র বিতরণসহ আমার সাধ্যমত সহায়তা করে যাচ্ছি।
এরই ধারাবাহিকতায়, আমি আমার দুর্গাপুর উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের পরামর্শে, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে মাঠ পর্যায়ে গণসংযোগ শুরু করেছি। কিন্ত খুবই দুঃখের বিষয়, আমার প্রার্থীতা ঘোষনা দেয়ার পর থেকেই আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বীত হয়ে একটি কু-চক্রী মহল, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, উস্কানী ও হয়রানীমুলক বক্তব্যসহ নানাবিধ হুমকী-ধমকী দিয়ে যাচ্ছে। এতে আমি ও আমার পরিবারের সদস্য, আমার সমর্থকদের সম্মানহানী ঘটছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সেইসাথে আপনাদের মাধ্যমে, আমার এই সংবাদ সম্মেলন বিভিন্ন মিডিয়াতে প্রচার করে, মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশবাসীর কাছে তুলে ধরার অনুরোধ জানান তিনি।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা