ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

জুড়ীর রিয়াজ দেখছে জাতীয় দলে ক্রিকেট খেলার স্বপ্ন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২০-৩-২০২৪ দুপুর ৩:২

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার রিয়াজ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নেট বোলার হিসেবে  অনেক আগেই জায়গা করে নিয়েছেন। এখন তিনি স্বপ্ন দেখছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে ভাল কিছু করার।

পুরো নাম  মাহমুদুল হাসান রিয়াজ চৌধুরী। রিয়াজ জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিপুর গ্রামের আবুল কাশেম ও সেলিনা বেগম দম্পতির  ছেলে। পাঁচ ভাই  বোনের মধ্যে রিয়াজ দ্বিতীয়। ছোট বেলা থেকেই ক্রিকেটের প্রতি তার বেশ আগ্রহ ছিল । উপজেলার স্থানীয় বাছিরপুর ক্রিকেট একাদশে ক্রিকেট শুরু করেন। পরে নতুন কুড়ি ক্রিকেট একাদশ এবং শাহজালাল স্পোর্টিং ক্লাবের হয়ে ক্রিকেটে একক আধিপত্য ধরে রাখেন।

ক্রিকেট খেলার পাশাপাশি রিয়াজ সমানতালে লেখাপড়া  চালিয়ে যাচ্ছেন। ২০১৭ সালে জুড়ী মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০১৯ সালে জুড়ী টিএন খানম ডিগ্রী কলেজ থেকে এইসএসসি শেষ করে বর্তমানে ঢাকায় আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয়ে অনার্স করছেন।

রিয়াজ ২০১৮ সালে ক্রিকেট বলে অনুশীলন শুরু করেন, আর ২০২২ সালে ঢাকা ক্রিকেট লীগের হয়ে মাঠে নামেন। ২০২৩ সালে বিপিএলে সিলেট স্টাইকার্স এর নেট বোলার ছিলেন। ২০২৪ সালে ফরচুন বরিশালের নেট বোলার হিসেবে দায়িত্ব পালন করেন।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল,  মুসফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ,মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও তানজিম শাকিবের মতো ক্রিকেটারদের সাথে রিয়াজের অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হয়েছে।  

রিয়াজ বলেন, ক্রিকেটের পিছনে তার পিতা- মাতা ও ভাই বোনেরা সব চেয়ে বেশী অনুপ্রেরণা দিয়েছেন। পরিবারের সহযোগিতা থাকায় পুলিশের চাকরি ছেড়ে দিয়ে ক্রিকেটকে বেছে নিয়েছেন।  জাতীয়  ক্রিকেট  লীগের  কোচ এহসান,  আম্পায়ার রাকিবুল ইসলাম সোহাগ এবং জিম মাস্টার দেবাশীষ দেবু তাকে অনেক সহযোগিতা করেছেন বলে জানান।  

রিয়াজের রড় ভাই হাফেজ জয়নাল আবেদীন হৃদয় চৌধরী বলেন, ক্রিকেটের প্রতি রিয়াজের আগ্রহ দেখে তিনি লেখা পড়া ছেড়ে দিয়ে পরিবারের হাল ধরতে প্রবাসে চলে যান।

রিয়াজের বাবা আবুল কাশেম ও মা সেলিনা বেগম বলেন,   ক্রিকেটের জন্য সে পুলিশের চাকরি পর্যন্ত  ছেড়ে দিয়েছে। অনেক প্রতিরোধকুলতা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে।  রিয়াজ একদিন ভাল ক্রিকেটার হয়ে দেশের সুনাম বয়ে আনবে। তারা তাদের সন্তানের জন্য দেশ বাসীর কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ  ক্রিকেট বোর্ড ( বিসিবি)  পরিচালক ও মৌলভীবাজার -২ কুলাউড়া আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ক্রিকেটার  রিয়াজ আমাদের এলাকার ছেলে সে যদি সম্ভাবনাময় হয়  তাকে সব ধরনের সহযোগিতা করা হবে।

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত

ইউটিউব-ফেসবুক দেখে বাড়িতেই ইয়াবা তৈরির চেষ্টা, টঙ্গীতে গ্রেপ্তার যুবক

ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরীক্ষার ফল প্রকাশ: জিপিএ-৫ প্রাপ্তিতে কলেজ গুলোর শীর্ষে মহিলা কলেজ

টাঙ্গাইলে বিচারিক কার্যক্রমকে গতিশীল করতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত