ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

দোহারে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২’র মিটিং ও কমিটি গঠন


দোহার প্রতিনিধি photo দোহার প্রতিনিধি
প্রকাশিত: ২০-৩-২০২৪ বিকাল ৬:১৬

ঢাকার দোহার ব্র্যাকের নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিমেশন অফ বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রবাসবন্ধু ফোরাম মিটিং ও কমিটি গঠন করা হয়েছে।

বুধবার(২০শে মার্চ) সকাল ১১টায় দোহার উপজেলায় জয়পাড়া কলেজ মার্কেট টক ঝাল মিষ্টি রেস্টুরেন্টে  এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই প্রবাসবন্ধু ফোরাম কমিটি গঠন করা হয়। 

এসময় শামীম আরমানকে সভাপতি,হেলেনা বেগমকে সহ-সভাপতি, মোঃ আল-আমিন হোসাইনকে সাধারণ সম্পাদক, রওশান আক্তারকে সাংগঠনিক সম্পাদক ও কাজী রাজীবকে তথ্য ও প্রচার সম্পাদক ঘোষণা করা হয়।  ১৪ সদস্যের সর্ব সম্মতিক্রমে ই কমিটি গঠন করা হয়। 

এসময় ব্রাকের এস এস ই আর ফাহিম ইসলাম সৌরভ বলেন,মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২’র কর্মশালায় প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে জানানো হয় যে, ২০২০ সালের এপ্রিল মাসের পর থেকে এ পর্যন্ত যে সকল প্রবাসী ক্ষতিগ্রস্থ হয়ে দেশে ফেরত এসেছেন, ছুটিতে দেশে ফেরত আসা প্রবাসী-যারা পূনরায় যেতে পারেননি, ক্ষতিগ্রস্থ হয়ে বেকার ও খারাপ অবস্থায় দিন কাটাচ্ছেন তাদের পুনরেত্রীকরণ করণে বিভিন্ন পদক্ষেপে সার্বিক সহযোগিতা করা।

এসময় উপস্থিত ছিলেন,ঢাকার এমআরএসসি কো-অর্ডিনেটর ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম আল মুবিন রহমান,দোহার উপজেলার ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার ইভা আক্তার,নবাবগঞ্জ উপজেলার ব্রাক মাইগ্রেশনের প্রোগ্রাম অর্গানাইজার আবুল কালাম সহ ফোরামের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক