মদন উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়ন ভিত্তিক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন অনুষ্ঠান
নেত্রকোনার মদন উপজেলা প্রশাসনের আয়োজনে ফতেপুর ইউনিয়নে বিভিন্ন বিদ্যমান সমস্যা , সম্ভাবনা ও করণীয় নির্ধারণের কর্মপরিকল্পনা সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া। ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফির সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা কামরুল হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম , বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তায়রান ইকবাল, উপজেলা একাডেমী সুপারভাইজার জোসনা আক্তার, ও ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
সরকারের পরবর্তী ভিশন ‘স্মার্ট বাংলাদেশ-২০৪১,বাস্তবায়নে কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।ওই সভায় ‘স্মার্ট বাংলাদেশ ভিশন-২০৪১ সালের ভিতরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার, এরই লক্ষ্যে নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নে এই প্রথম জনসাধারণের প্রয়োজনীয় দিক নির্দেশনা নিয়ে আলোচনায় মাধ্যমে তুলে ধরেন এলাকার সাধারণ জনগণ।
যেমন,রাস্তাঘাট, কৃষি ,মৎস্য পশুপালন ও পশু রোগব্যাধি থেকে শুরু করে, কৃষকের সকল সমস্যা তুলে ধরেন এই আলোচনা সভায়।পরবর্তীতে জনগণের আলোচনার পরিপ্রেক্ষিতে উন্নয়ন কার্যক্রম বিষয়ে করেন উপজেলা প্রশাসন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের পরবর্তী ভিশন ‘স্মার্ট বাংলাদেশ-২০৪১,বাস্তবায়নে কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত হাতে নিয়েছেন। মাননীয় সংসদ সদস্য জনাব সাজ্জাদুল হাসান স্যারের দিক নির্দেশনা নিয়ে ইউনিয়ন ভিত্তিক এই উন্নয়ন কর্ম পরিকল্পনা সাধারণ জনগণের অভিমতের ভিত্তিতে বাস্তবায়ন করার লক্ষ্যে এই আলোচনা সভা।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান