ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে নতুন ঘর পাচ্ছে আরো ৪০ পরিবার


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২২-৩-২০২৪ দুপুর ২:৫

মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাই উপজেলার আরোও ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঘর।

কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর  আশ্রয়ণ প্রকল্পের পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন এর দূর্গম মৈদং পাড়া, সীতা পাহাড় সহ ইউনিয়ন এর বিভিন্ন এলাকায় ২২ টি এবং ৩নং চিৎমরম ইউনিয়ন এর বিভিন্ন দূর্গম এলাকায় ১৮টি সহ সর্বমোট ৪০টি মাচাং ঘর নির্মানাধীন আছে। আশা করছি আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে উপকারভোগীদের হাতে ঘরগুলো হস্তান্তর করতে পারবো।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন জানান, পাহাড়ের পরিবেশ প্রকৃতি বিবেচনা করে পাহাড়ি মাচাং ঘরের আদলে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘর গুলো নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে আমরা প্রত্যেকটি ঘরের অগ্রগতি পরিদর্শন করে দেখতে পেয়েছি নির্ধারিত ডিজাইন অনুযায়ী ঘরগুলো সম্পূর্ণ হচ্ছে। এসময় উপকারভোগীরা মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

প্রসঙ্গত: আশ্রয়ণ প্রকল্পের আওতায় ইতিমধ্যে কাপ্তাই উপজেলায় প্রথম হতে পঞ্চম পর্যায়ের প্রথম ধাপ পর্যন্ত ১ শত ২৪ টি ঘর উপকার ভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু