ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বাহুবলে অসহায় খেঁটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে "তোহফা ফর ম্যানকাইন্ড'


আজিজু্ল হক সানু,বাহুবল photo আজিজু্ল হক সানু,বাহুবল
প্রকাশিত: ২২-৩-২০২৪ দুপুর ২:১৬
হবিগঞ্জের বাহুবলে পিছিয়ে পড়া হতদরিদ্র অসহায় খেঁটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে "তোহফা ফর ম্যানকাইন্ড' সংগঠনের সিলেট বিভাগীয় শাখা। রমজান মাস উপলক্ষে 'তোহফা' সংগঠনের প্রতিটি শাখায় মাসব্যাপী সেহরি ও ইফতার বিতরণের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় চতুর্থ বর্ষের মতো, 'তোহফা' সিলেট শাখা এই রমজানে মাসব্যাপী বিনামূল্যে সেহরি ও ইফতার বিতরণ আয়োজন করেছে। 
সংগঠনের সিলেট শাখার সিনিয়র সদস্য সাজিদুর রহমান পাভেল বলেন, সিলেট শাখা থেকে এ বছর বাহুবল উপজেলার বিভিন্ন গ্রামের  ১০০ জনের উপরে গরিব ও অসহায় রোজাদারদের তালিকা তৈরি করে প্রতিরাতে তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে 'সেহরি বক্স'। এতে তালিকাভুক্ত কারও চুলায় আগুন ধরাতে হয়নি। পহেলা রমজান থেকে শুরু করে শেষ রমজান পর্যন্ত চলবে এই সেহরি বিতরণ এমনটিই দাবি জানিয়েছেন তিনি।  এছাড়াও, প্রতিদিন প্রায় দুই শতাধিক মানুষের ইফতার আয়োজন করা হয়। ইফতারের ঠিক পূর্ব মুহুর্তে, বিভিন্ন বাজারে, বাস, ট্রাকে চলাচলকারি বা পথচারীদের হাতে ইফতার প্যাকেট তুলে দেওয়া হয়, যেনো সবাই সময়মত ইফতার করতে পারেন। 
জানা যায়, সংস্থার কোন সভাপতি বা সাধারণ সম্পাদক পদ-পদবী নাই৷ যারা কাজ করেন সবাই সদস্য। সংগঠনটির প্রতিষ্ঠাতা চট্টগ্রামের মুফতি সৈয়দ সাইফুল ইসলাম বারী এবং প্রধান উপদেষ্টা উনার বড় ভাই, দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা সৈয়দ মোকাররম বারী। গত ২০২১ সালের মার্চ মাসে সংস্থাটি যাত্রা শুরু করে। এবং ২১ সালের শেষের দিকে সিলেট শাখা সংযুক্ত হয়। সিলেট বিভাগের মধ্যে একমাত্র 'তোহফা' সংগঠনই মাসব্যাপী সেহরি ও ইফতার বিতরণ করে আসছে। গত ৩ বছর এই আয়োজনের পাশাপাশি বিভিন্ন মানবিক ও সেবামূলক কাজে সবসময় সরব ভূমিকা পালনের জন্য পুরো সিলেট জুরে সুপরিচিতি পেয়েছে সংস্থাটি। সদস্যদের স্বেচ্ছায় প্রদত্ত অর্থ ও আগ্রহী ব্যক্তিদের সহযোগিতাই তাদের পুঁজি। জানা যায়, মাসব্যাপী এই আয়োজনে দৈনিক প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হচ্ছে। সমাজের সামর্থ্যবান ও বিত্তবান মানুষের সহযোগিতা নিয়েই তারা কাজ করে যাচ্ছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ''শুধু নিজের জন্য বেঁচে থাকাই বেঁচে থাকা নয়, অসহায় মানুষের চোখের পানি মুছে দিয়ে বেঁচে থাকার নামই জীবন।'' সবাইকে যার যার অবস্থান থেকে উক্ত মহৎ কাজে সাধ্যমতো এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সংগঠনের সিনিয়র সদস্যদের মধ্যে রয়েছেন, আমির আলী, সাজিদুর রহমান পাভেল, অলিউর রহমান ইমরান, ইমতিয়াজ আহমেদ, সোহান মিয়া, ইব্রাহিম মিয়া সহ প্রায় ৩০ জন সদস্য স্বক্রিয়ভাবে সিলেট শাখায় কাজ করে যাচ্ছেন।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা