কোনাবাড়ীতে ২ ছিনতাইকারী গ্রেফতার
গাজীপুরের কোনাবাড়ীতে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গেল বৃহস্পতিবার (২১ মার্চ) দিবাগত রাতে এবং শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলো,কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার জালাল উদ্দীন এর ছেলে জোনায়েদ হৃদয় এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার মৃত হুমায়ুন কবির এর ছেলে জীবন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান লিটন বলেন,
গত ২১ মার্চ সন্ধ্যা সময় আ: রহিম নামে এক ব্যক্তি কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় নামলে দুই ছিনতাই কারী তাকে ধরে বিসিক শিল্প নগরী ৭ নং গেটে নিয়ে মারধর করে একটি মোবাইল এবং বিকাশে থাকা ৫ হাজার ৯০০ টাকা ছিনিয়ে নেয়।
তিনি আরো বলেন,পরে ভুক্তভোগী কোনাবাড়ী থানায় লিখিত অভিযোগ করলে ওই রাতেই জোনায়েদকে গ্রেফতার করা হয়। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তার সহযোগী জীবনকেও গ্রেফতার করে পুলিশ। তিনি আরো বলেন, জোনায়েদ এর বিরুদ্ধে এর আগেও ডাকাতি প্রস্ততি মামলা রয়েছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ