তাড়াশে বিনা মুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
সিরাজগঞ্জের তাড়াশে বিনা মুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। ১৭ আগষ্ট মঙ্গলবার সকালে উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে চলনবিল দুঃস্থ মহিলা সংস্থার (সিডিএমএস) ও এসডিএফ’ আয়োজনে ৩শ জন গর্ভবতী মা ও শিশুদের বিনা মুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। চলনবিল দুঃস্থ মহিলা সংস্থার পরিচালক আব্দুল মালেকের সভাপতিত্বে স্বাস্থ্য,শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়,স্বাস্থ্য সেবা বিভাগ ,ঢাকা’র অর্থায়নে এ ঔষধ বিতরণ উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জামাল মিয়া শোভন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাসুদ,তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী খন্দকার,উপজেলা প্রেসক্লাবের সহ -সভাপতি মহসীন আলীসহ অনেকে। গর্ভবতী মা ও শিশুদের চিকিৎসা সেবা দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেকমো আব্দুল মাজেদ ও কাজলী খাতুন।
এমএসএম / এমএসএম
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ