ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সৌদিতে ঈদে টানা ৬ দিনের ছুটি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-৩-২০২৪ দুপুর ৪:২৩

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে। দেশটির সরকার জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ৮ এপ্রিল সোমবার থেকে ১১ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। যেহেতু সৌদিতে শুক্র ও শনিবার এমনিতে সাপ্তাহিক বন্ধ থাকে, তাই ১২ ও ১৩ এপ্রিলও ছুটি। ফলে সবমিলিয়ে এবারের ঈদে দেশটির মানুষ টানা ছয়দিনের ছুটি পেতে যাচ্ছেন।

রোববার (২৪ মার্চ) ছুটির বিষয়টি নিশ্চিত করেছে সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

পবিত্র রমজান মাস শেষ হওয়ার পর পালিত হয় ঈদুল ফিতর। ইংরেজি মাসগুলো ৩০ ও ৩১ দিনের হলেও আরবি মাসগুলো সাধারণত ২৯ ও ৩০ দিনের হয়। এ বছর সৌদিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছে ১১ মার্চ থেকে। রমজান মাস ৩০ দিনের হলে সেখানে ১০ এপ্রিল ঈদ হবে। আর ২৯ দিনের হলে ঈদ হবে ৯ এপ্রিল।

রমজান মাসে বিশ্বের ১৮০ কোটি মুসলিম রোজা রাখেন। এই মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন তারা। রোজার মাসে ধর্মীয় কার্যকলাপে মনোযোগ দেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

রমজান মাস শেষে আসে খুশির ঈদ। এই দিনে বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন সবাই একত্র হয় এবং দিনটি আনন্দের সঙ্গে উদযাপন করে। ঈদের দিন একে-অপরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি উপহারও দিয়ে থাকেন। এছাড়া একসঙ্গে খাওয়া-দাওয়া করে থাকেন অনেকে।

ঈদের দিন মুসল্লিরা একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। এই নামাজ মসজিদ ছাড়াও খোলাস্থানে বা ঈদগাহে হয়ে থাকে।

রমজান শেষ হয়ে ঈদ আসার আগেই ধনীরা গরীবদের যাকাত ও ফিতরা দিয়ে থাকেন। এর মাধ্যমে ধনীদের পাশপাশি গরীবরাও ঈদের আনন্দ ভাগাভাগির সুযোগ পান।

সূত্র: গালফ নিউজ

এমএসএম / এমএসএম

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক